|
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৩ জন। গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন। আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিআরইউর আয়োজনে এবং মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণ
স্বর্গের পাথর ও সোনার খনি: নিয়ন্ত্রণ কখনো সেনাবাহিনীর কখনো সশস্ত্র গোষ্ঠীর, নেপথ্যে কী?
১২ হাজার টন কমলার খোসা ফেলা হয়েছিল জঙ্গলে, ১৬ বছর পর সেখানে কী হলো?
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, আর কী যুক্ত হলো, কী বাদ গেল?
