কাউখালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 11:17 AM
কাউখালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১
রাঙ্গামাটি জেলার কাউখালী থানা পুলিশ এর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে পুলিশ। ৮ জুন সোমবার ঘাগড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে কাউখালী থানা পুলিশ।
আটককৃত গোলাম হাবিব হৃদয় (২৬), উপজেলার ঘাগড়া বাজার এলাকার আব্দুল মালেক প্রকাশ মানিক ড্রাইভারের ছেলে।
কাউখালী থানার এসআই (নিঃ) মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে, সোমবার ঘাগড়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় ঘাগড়া চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের আব্দুল নূরের দোকানের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কাউখালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনী ১০(ক)/৪১ রুজু করা হয়। আইনী পক্রিয়া শেষে আসামীকে আজ আদালতে প্রেরন করা হয়েছে।