|
বুবলীর ঘোষণার পর অপুর ফেসবুক পোস্ট, এত আলোচনা কেন? কী ছিল সেই বার্তায়
নতুন সময় ডেস্ক
|
![]() বুবলীর ঘোষণার পর অপুর ফেসবুক পোস্ট, এত আলোচনা কেন? কী ছিল সেই বার্তায় নিজের ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তোলা ছবিগুলোয় তাঁকে দেখা যায় পরিপাটি ও অভিজাত সাজে। শাড়ির সঙ্গে মানানসই গয়না, মেকআপ ও স্টাইলিংয়ে অনেকেই অপুকে প্রশংসায় ভাসিয়েছেন। তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে পোস্টের ক্যাপশন। সেখানে অপু লিখেছেন, স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। নীরব থেকেও যে আভিজাত্য আপন মহিমায় কথা বলে, তাকে আপন করে নেওয়ার নামই সৌন্দর্য। ![]() বুবলীর ঘোষণার পর অপুর ফেসবুক পোস্ট, এত আলোচনা কেন? কী ছিল সেই বার্তায় পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও প্রকাশ করেন শবনম বুবলী। সেখানে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর কন্যাসন্তানের। নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে অভিনেতা শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী। খবরটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। সহশিল্পী, পরিচালক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকের জন্য শুভকামনা জানান। ![]() বুবলীর ঘোষণার পর অপুর ফেসবুক পোস্ট, এত আলোচনা কেন? কী ছিল সেই বার্তায় ঢালিউডের দর্শকদের কাছে অপু-বুবলীর সম্পর্ক বরাবরই আলোচনার বিষয়। শাকিব খানকে ঘিরে দুই নায়িকার ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পোস্ট, মন্তব্য কিংবা নীরবতাও অনেক সময় আলোচনার খোরাক জুগিয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে দুজনের মধ্যে সরাসরি কোনো বাগ্যুদ্ধ দেখা যায়নি। তবু ভক্তদের একাংশ প্রায়ই তাঁদের পোস্টে পরোক্ষ বার্তা বা ভার্চ্যুয়াল দ্বন্দ্বের ইঙ্গিত খোঁজেন। উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে রয়েছে একমাত্র পুত্রসন্তান আব্রাহাম খান জয়। অন্যদিকে শাকিব খান-শবনম বুবলী সংসারেও রয়েছে পুত্রসন্তান শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁদের সন্তান শেহজাদের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী। জানা গেছে, ঢাকার একটি বেসরকারি হা্সপাতালে বুবলীর কন্যাসন্তানের জন্ম হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
