রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর ভুঁইয়া বাড়ি এলাকায় আকাশ ভুঁইয়া নামের এক যুবকের নারিকেল গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
রামগঞ্জ থানা পুলিশ জানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।