ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঘাইছড়িতে কাচালং শিশু সদনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ছাত্রবাস উদ্বোধন
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Sunday, 7 June, 2026, 12:33 PM

বাঘাইছড়িতে কাচালং শিশু সদনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ছাত্রবাস উদ্বোধন

বাঘাইছড়িতে কাচালং শিশু সদনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ছাত্রবাস উদ্বোধন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং  শিশু সদনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং নবনির্মিত ছাত্রবাসের উদ্বোধন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬ জুন ২০২৬ সকালে উদ্বোধনী সংগীতের পরিবেশনের মধ্যেদিয়ে অনুষ্টান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ কাজল তালুক দার চেয়ারম্যান রাঙ্গামাটি জেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দেব প্রসাদ দেওয়ান সদস্য রাঙ্গামাটি জেলা পরিষদ, প্রতুল দেওয়ান সদস্য রাঙ্গামাটি জেলা পরিষদ, জ্যাসমিন চাকমা চেয়ারম্যান ৩৪নং রুপাকারি ইউনিয়ন পরিষদ, আপন চাকমা চেয়ারম্যান ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদ, অনুষ্টানে সভাপতিত্ব করেন ভদন্ত কল্যান মিত্র মহাথেরো সভাপতি কাচালং শিশুসদন।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।
এ সময় কাচালং শিশু সদনের নবনির্মিত ছাত্রবাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার,  অতিথিরা ফিতা কেটে ছাত্রবাসের উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ছাত্রবাস শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিশু সদনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মঙ্গলকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status