ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাঘাইছড়িতে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 9:45 PM

বাঘাইছড়িতে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে নেয়া হলো  সিএমএইচে

বাঘাইছড়িতে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে

সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক  সদস্য। তাকে তাৎক্ষণিক হেলিকপ্টারে রাঙ্গামাটির দুর্গম এলাকা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় হঠাৎ বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব অনুভব করেন ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের হাবিলদার মো. এলাহান মিয়া। 

ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে ঢাকার পিলখানার বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এরপর বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখা সমন্বিত উদ্যোগে  দ্রুত হেলিকপ্টার মোতায়েন করা হয়। হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে।

বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তাঁর জীবনরক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিতে বিজিবি সর্বদা মানবিক, দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ। 

দুর্গম সীমান্ত অঞ্চলেও যেন কোনো সদস্য চিকিৎসা বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্য হওয়া সত্বেও হাবিলদার মো. এলাহান মিয়াকে সেনাবাহিনী পরিচালিত সিএমএইচে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status