ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউরোপ জয়ের পরও বাংলাদেশ দলের তিন দুর্বলতা তুলে ধরলেন ডুলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 June, 2026, 12:46 PM

ইউরোপ জয়ের পরও বাংলাদেশ দলের তিন দুর্বলতা তুলে ধরলেন ডুলি

ইউরোপ জয়ের পরও বাংলাদেশ দলের তিন দুর্বলতা তুলে ধরলেন ডুলি

সান মারিনোর মাঠে প্রীতি ম্যাচে ২-১ গোলের ঐতিহাসিক জয়ে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলের কোচ হিসেবে এটিই টমাস ডুলিরও প্রথম জয়। তবে জয়ে সন্তুষ্ট থাকলেও দলের বেশ কয়েকটি দুর্বলতার কথা তুলে ধরেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ফিনিশিং, ফার্স্ট টাচ এবং রক্ষণ থেকে খেলা গড়ে তোলার সময় বল হারানো এই তিনটি জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বাংলাদেশের।

সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টি নিয়ে আক্ষেপ করেছেন  কোচ টমাস ডুলি। তিনি বলেন, আমাদের প্রধান দুর্বলতা হলো গোল করার জন্য আমাদের এখনো প্রচুর সুযোগের প্রয়োজন হয়।

খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ ও মৌলিক দক্ষতার ঘাটতির বিষয়টিও তুলে ধরেন ডুলি। এ বিষয়ে তিনি বলেন, মাঝেমধ্যে আমাদের ফার্স্ট টাচ ঠিকঠাক হয় না। তাই আমি দলের একদম বেসিক বা মৌলিক বিষয়গুলো, যেমন পাসিং ও রিসিভিং নিখুঁত করার জন্য অনুশীলন শুরু করাব।

সান মারিনোর মতো শারীরিক শক্তিনির্ভর দলের বিপক্ষে মাঝমাঠ ও রক্ষণে বলের নিয়ন্ত্রণ হারানো যে ঝুঁকিপূর্ণ, সেটিও মনে করিয়ে দেন তিনি। রক্ষণ থেকে আক্রমণে ওঠার সময় কিছু সহজ ভুলের সমালোচনা করে ডুলি বলেন, রক্ষণভাগ থেকে বল নিয়ে ওপরে ওঠার সময় আমরা কিছু সহজ বল হারিয়েছি, যা মাঠে একেবারেই কাম্য নয়। আমি শুরু থেকেই খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করেছি।

তবে এসব ভুলের পেছনে নতুন কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে পর্যাপ্ত অনুশীলন ও বোঝাপড়ার অভাবকে কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ। তার মতে, এগুলো দীর্ঘমেয়াদি সমস্যা নয় এবং সহজেই সংশোধন করা সম্ভব।

ভবিষ্যতে দলের খেলার ধরন ও মানসিকতায় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন ডুলি। তিনি বলেন, আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে, তারপর আমাদের অনুশীলনের ধরন বদলাতে হবে এবং সবশেষে আমাদের খেলার শৈলী পরিবর্তন করতে হবে। আর এটা পুরোপুরি সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status