বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Saturday, 6 June, 2026, 11:17 AM
বাঘাইছড়িতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ। উপজেলা সদর মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমীন কুতুবীর দারসুল কুরআন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আলিম। তিনি তাঁর বক্তব্যে কর্মীদের আত্মগঠন, নৈতিক উন্নয়ন ও মানোন্নয়নের মাধ্যমে জাহেলিয়াতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আফসার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন আবু তানভীর এবং ডা. সরদার আবদুর রহিম। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।