ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে টেলিভিশন সাংবাদিকদের তিন দিনব্যাপী ফ্যাক্টস ফর লাইফ কর্মশালা শুরু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 6 June, 2026, 10:36 AM

গাজীপুরে টেলিভিশন সাংবাদিকদের তিন দিনব্যাপী ফ্যাক্টস ফর লাইফ কর্মশালা শুরু

গাজীপুরে টেলিভিশন সাংবাদিকদের তিন দিনব্যাপী ফ্যাক্টস ফর লাইফ কর্মশালা শুরু

শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অংশগ্রহণে তিন দিনব্যাপী “ওয়ার্কশপ অন ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস” শুরু হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের অধীনে আয়োজিত এ কর্মশালা ৫ থেকে ৭ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ জুন) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধনী ও প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান। তিনি সাংবাদিকদের সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ শাহ আলম।

তিনি বলেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সমাজে সচেতনতা সৃষ্টির অন্যতম কার্যকর মাধ্যম। শিশু ও নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে শিশু ও নারী উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ফিল্ড প্র্যাকটিসও অন্তর্ভুক্ত রয়েছে।

তিন দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা উন্নয়নমূলক ও জনসচেতনতামূলক সংবাদ পরিবেশনে আরও দক্ষতা অর্জন করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status