ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক ফোন কলে থেমে গেল গাভাস্কারের বক্তৃতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 June, 2026, 10:13 AM

এক ফোন কলে থেমে গেল গাভাস্কারের বক্তৃতা

এক ফোন কলে থেমে গেল গাভাস্কারের বক্তৃতা

ক্রিকেট মাঠে প্রজন্মের পর প্রজন্মকে ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন। এবার মাঠের বাইরে এক সহজ-সরল মুহূর্তে ভক্তদের হৃদয় জিতে নিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্ত্রীর ফোন পেয়ে মাঝপথেই থেমে যান তিনি। আর সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় প্রশংসার বন্যা।

সম্প্রতি শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার ফর চাইল্ড হার্ট কেয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাভাস্কার। ‘গিফট অব লাইফ’ উদ্যোগের মাধ্যমে হৃদরোগে আক্রান্ত প্রায় ৮৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর সফল অস্ত্রোপচার উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব বোম্বে এয়ারপোর্ট।

বক্তব্যের একপর্যায়ে হঠাৎ বেজে ওঠে গাভাস্কারের মোবাইল ফোন। প্রথমে কথা চালিয়ে গেলেও কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে হাসিমুখে বলেন, ‘এটা নিশ্চয়ই আমার স্ত্রীর ফোন।’ এরপর তিনি বক্তব্য থামিয়ে কল রিসিভ করেন।

ফোন রিসিভ করার আগে উপস্থিত দর্শকদের উদ্দেশে রসিকতা করে বলেন, ‘একটু রিসিভ করতেই হবে। আমাকে মনে করিয়ে দিতে ফোন করেছে, যেন বেশি কথা না বলি।’ তাঁর এই মন্তব্যে হাসিতে ফেটে পড়ে পুরো হল। দর্শকদের অনেকেই মুগ্ধ প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

অনুষ্ঠানে শিশুদের হৃদরোগ চিকিৎসা নিয়ে পরিচালিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন গাভাস্কার। তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেক পরিবার আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পায় না। এমন শিশুদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় কাজ।’

গাভাস্কার আরও বলেন, ‘আমাদের সফলতার হার ৯৯ শতাংশেরও বেশি। অস্ত্রোপচারের পর যখন চিকিৎসকেরা অভিভাবকদের জানান যে অপারেশন সফল হয়েছে, তখন তাদের চোখে যে আনন্দ দেখি, তা আমাকে দ্বিশতক করার আনন্দের চেয়েও বেশি তৃপ্তি দেয়।’

অনুষ্ঠানে ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীকেও নিয়ে কথা বলেন তিনি। সম্প্রতি তরুণ এই ক্রিকেটার গাভাস্কারকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছিলেন। এতে মুগ্ধ হয়ে গাভাস্কার বলেন, ‘যে ছেলে আমাকে খেলতে দেখেনি, কিংবা পুরোনো কোনো ভিডিওতে দেখেছে, সে যদি আমাকে অনুপ্রেরণা বলে, সেটি আমার জন্য আশীর্বাদের মতো।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status