ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চক্রান্তকারীদের রেহাই নেই, সাধারণ মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর ঘোষণা খন্দকার আবু আশফাকের
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Monday, 1 June, 2026, 11:09 AM

চক্রান্তকারীদের রেহাই নেই, সাধারণ মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর ঘোষণা খন্দকার আবু আশফাকের

চক্রান্তকারীদের রেহাই নেই, সাধারণ মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোর ঘোষণা খন্দকার আবু আশফাকের

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।

আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী পালামগঞ্জ বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী ও সর্বস্তরের মানুষের মাঝে তোবারক বিতরণ করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন-"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের সাধারণ মানুষের নেতা। সংকটে ও সংগ্রামে তিনি সবসময় দেশের অগ্রভাগে ছিলেন। তাঁর গড়া দল বিএনপি আজো দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।"

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সতর্ক করে আরও বলেন-"একটি রাজনৈতিক দল ধর্মের আড়ালে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত ও অপচেষ্টায় লিপ্ত রয়েছে; যা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।"

সভায় উপস্থিত বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর দূরদর্শী অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, দোহার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, অ্যাডভোকেট সোহান এবং রাইপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুলসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

দোয়া মাহফিল শেষে পালামগঞ্জ বাজার ও এর আশপাশের সড়কগুলোতে চলাচলকারী সাধারণ পথচারী, রিকশাচালক, শ্রমিক ও দুস্থ মানুষের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তোবারক (খাবার) বিতরণ করা হয়। সংসদ সদস্য খন্দকার আবু আশফাক নিজে উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের হাতে এই খাবার তুলে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status