ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারায় এমপির সঙ্গে রক্তদান পরিষদের সৌজন্য সাক্ষাৎ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 June, 2026, 11:02 AM

বাগমারায় এমপির সঙ্গে রক্তদান পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাগমারায় এমপির সঙ্গে রক্তদান পরিষদের সৌজন্য সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর বাগমারার সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার এর সঙ্গে রক্তদান পরিষদের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৯ মে, বিকেলে এমপির কার্যালয় সাক্ষাৎকালে রক্তদান পরিষদের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন মানবিক ও সেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি অসহায় মানুষের সেবায় সংগঠনের ভূমিকা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রক্তদান পরিষদের সভাপতি হাসানুজ্জামান সাফিক, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম পলাশ, উপদেষ্টা আবদুল্লাহ ও রাকিবুল হাসান রকি।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাকিরুল ইসলাম জাকির, সজীব, রঞ্জু ইসলাম, ফুয়াদ হাসান মাহমুদ গানীম, নাদীম, মহন, সাইফ, আব্দুল হাকিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বাগমারার সংসদ সদস্য সংগঠনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

রক্তদান পরিষদের নেতৃবৃন্দ বলেন, এমপির দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

মানবতার সেবায় নিবেদিত রক্তদান পরিষদ ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status