ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরের লালপুরে মধ্য রাতে অভিযান, অবৈধভাবে মাটি কাটায় ২লাখ টাকা জরিমানা
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Monday, 1 June, 2026, 10:54 AM

নাটোরের লালপুরে মধ্য রাতে অভিযান, অবৈধভাবে মাটি কাটায় ২লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে মধ্য রাতে অভিযান, অবৈধভাবে মাটি কাটায় ২লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় পৃথক দুটি স্থানে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩১ মে ২০২৬) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ঢুষপাড়া এলাকায় এক্সকেভেটর ব্যবহার করে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে শামীম (৫০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এরপর রাত আনুমানিক আড়াই টার দিকে উপজেলার কয়লার ডহর এলাকায় পদ্মা নদীর চর থেকে এক্সকেভেটর ও ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহবুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তি ইটভাটার কাজে ব্যবহারের জন্য মাটি কাটার বিষয়টি স্বীকার করলে তাকে একই আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশ সদস্য ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, কৃষিজমি ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status