ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 31 May, 2026, 4:11 PM

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ নিহত ৩

নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদরের নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরের রৌহা ইউনিয়নের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরও এক অজ্ঞাত শিশু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস চল্লিশা বাইপাস মোড়ে যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়।


স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসার দিয়ে উন্নত চিকিৎসার জন্য নিহত নূর জাহানের স্বামী আইনুল হকসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকারসহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status