ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জমকালো আয়োজনে অনুষ্ঠিত গুরুর বাড়ি কিডস কমিউনিটি বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 May, 2026, 9:42 PM

জমকালো আয়োজনে অনুষ্ঠিত গুরুর বাড়ি কিডস কমিউনিটি বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬

জমকালো আয়োজনে অনুষ্ঠিত গুরুর বাড়ি কিডস কমিউনিটি বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬

রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬”। শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া এ আয়োজনে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটির আয়োজন করে গুরুর বাড়ি কিডস কমিউনিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. আনিসুজ্জামান।

শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক, “আমি’র খোঁজে ফাউন্ডেশন” ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. হারুন অর রশিদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দীনের সঞ্চালনায় “লার্ন টুডে, লিড টুমরো” প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে ছিল প্রাণবন্ত পরিবেশ। কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেসকাত উদ্দিন, ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল কামরন নাহার লস্কর, এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের চেয়ারম্যান শিহাব রিফাত আলম, বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন, খিলগাঁও মডেল কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী, খিলগাঁও সোসাইটির সভাপতি নইম ভূঁইয়া, বান্দরবান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চনু মং মারমা, গুরুর বাড়ির সিইও প্রফেসর ড. শহীদ মঞ্জু, হিডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন ও পিআরও সালাহউদ্দিন খান।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেন উদযাপন কমিটির সদস্য মো. সোলাইমান, এফ এইচ সবুজ, বাবলু শেখ, মোক্তার হোসেন, খান রাসেল শিশির, কো-অর্ডিনেটর হাসানসহ সংশ্লিষ্টরা। এছাড়াও বিশেষ সহযোগিতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ট্রুপ-২১ ওপেন স্কাউট গ্রুপের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব।

পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ শেষে কোমলমতি শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর নাচ, গান, কবিতা আবৃত্তি ও যাদুরাজ বিপ্লবের ম্যাজিক শো। পরে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন, নোলক বাবু, রকার রানা, জারা অন্তরা, তানিয়া ও মোক্তারসহ রেডিও-টেলিভিশনের একাধিক শিল্পী।

রাত ১০টায় দর্শকদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রথম আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status