ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর
প্রকাশ: Monday, 25 May, 2026, 4:04 PM

শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র "ঈদুল আযহা" উপলক্ষে,  গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা   "শ্রীপুর ঐক্য  সাংবাদিক সমিতি'র" উদ্যোগে গরিব দুস্থদের মাঝে  ঈদ  সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (২৫ মে) সোমবার দুপুরে  উপজেলার   মাওনা চৌরাস্তা প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে গরিব দুঃস্থদের মাঝে  ঈদ উপহার সামগ্রী পোলাও চাল, ডাল, তেল, সেমাই ,চিনি ও সাবান  বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,   "শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতি'র" সভাপতি মহিউদ্দিন আহমেদ  ও সঞ্চালনায় ছিলেন সমিতি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল ,(এম .কম)।

এ সময় " শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতি'র" সভাপতি  ও সাধারণ সম্পাদক বলেন, আমরা ঈদুল ফিতরেও গরিব দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছিলাম, এবার "ঈদুল আযহা" ঈদ উপহার সামগ্রী  বিতরণে কিছুটা হলেও তাদের ঈদের আনন্দে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছি , আমরা এভাবে প্রত্যেক ঈদে উপহার সামগ্রী বিতরণ করব এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুরে কর্মরত  বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status