হাইমচরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী হুমায়রার মৃত্যু
মোঃ আরিফুল ইসলাম
প্রকাশ: Sunday, 24 May, 2026, 8:26 PM
হাইমচরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী হুমায়রার মৃত্যু
চাঁদপুরের হাইমচর উপজেলায় অটোরিকশার ধাক্কায় হুমায়রা আক্তার (৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।
রোববার (২৪ মে) সকালে উপজেলার চরভাঙ্গা এলাকার হাইমচর নতুন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়রা স্থানীয় হাইমচর মডেল স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী এবং ব্যবসায়ী আমীর হোসেন চৌকিদারের মেয়ে।
পুলিশ জানায়, সকালে মা স্কুলে দিয়ে আসার কিছুক্ষণ পর বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয় হুমায়রা। তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চানখাঁরপুল এলাকায় তার মৃত্যু হয়।
হাইমচর থানার ওসি নাজমুল হাসান জানান, দুর্ঘটনার শিকার শিশুটির মরদেহ ও ঘাতক অটোরিকশার চালক রাকিব হাসান (১৫) পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।