ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদুল আযহা উপলক্ষে বিমানের যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 May, 2026, 4:10 PM

ঈদুল আযহা উপলক্ষে বিমানের যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন

ঈদুল আযহা উপলক্ষে বিমানের যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন

জাতীয় পতাকাবাহী সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ কর্তৃক  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিমানের আন্তর্জাতিক সকল বহির্গমন ফ্লাইটে সম্মানিত যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের একটি মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

যাত্রীসেবার মান উন্নয়ন ও যাত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উদ্যোগ যাত্রীদের মধ্যে আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং যাত্রীদের ঈদ যাত্রাকে আরও স্মরণীয় ও আনন্দঘন করে তুলবে।

এই উপহার সামগ্রী ঈদের দিন সম্মানিত যাত্রীদের মধ্যে বিতরণের লক্ষ্যে আজ রোববার (২৪ মে) বিমান বলাকা ভবনে একটি উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিমানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ মহোদয় কর্তৃক উপহার সামগ্রী সমূহ মহাব্যবস্থাপক, বিক্রয়সিসি’র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 

উক্ত অনুষ্ঠানে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও  সৈয়দ মইন উদ্দিন আহমেদ মহোদয়, পরিচালক গ্রাহক সেবা বদরুল হাসান লিটন মহোদয় এবং সম্মানিত অতিথিবৃন্দ সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে সম্মানিত যাত্রীদের উপহার সামগ্রী প্রদানে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সম্মানিত যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও সমভাবে ভাগাভাগি করা যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status