|
রামিসা হত্যার প্রতিবাদে রাঙ্গাবালীতে মানববন্ধন, নারী-শিশু নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রামিসা হত্যার প্রতিবাদে রাঙ্গাবালীতে মানববন্ধন, নারী-শিশু নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি শনিবার (২৩ মে) সকালে রাঙ্গাবালী উপজেলা সদর বাহেরচর বাজারে জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) বাংলাদেশ, রাঙ্গাবালী শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে নারী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। তারা শিশু রামিসা হত্যা ও ধর্ষণসহ সাম্প্রতিক সকল নারী-শিশু নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
