|
নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, ঘটনা কী
নতুন সময় প্রতিবেদক
|
|
নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, ঘটনা কী মেয়রকে প্রকল্পটিতে যুক্ত করার পেছনের গল্পও জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তাঁর সহধর্মিণী আনুভা শাহীন হোসেন প্রথমে মামদানির কাছে ই-মেইল করেন। সেই সঙ্গে জায়েদ খানের পরিচয় ও প্রজেক্টের বিস্তারিত তথ্যও পাঠানো হয়। কিছুদিন অপেক্ষার পর মেয়রের কার্যালয় থেকে সময় দেওয়া হলে নির্ধারিত দিনেই শুটিং করা হয়। জায়েদের মতে, বিশ্বজুড়ে পরিচিত একজন জনপ্রিয় ও প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি শুটিং সেটে ছিলেন অত্যন্ত আন্তরিক। জায়েদ খান আরও বলেন, ‘অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, তিনি পুরো বিষয়টি উপভোগ করেছেন।’ পোস্টার প্রকাশের পর যে রহস্য তৈরি হয়েছিল, তার উত্তর এখন স্পষ্ট, এটি কোনো আনুষ্ঠানিক সাক্ষাৎ বা সৌজন্য সাক্ষাৎ নয়; বরং একই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের কারণে এক ফ্রেমে দেখা যাবে জায়েদ খান ও জোহরান মামদানিকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
নলডাঙ্গায় অভিযান চালিয়ে ২৭টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
