|
নরসিংদী আদালত প্রাঙ্গণে মামলার বাদী সাংবাদিককে প্রাণ নাশের হুমকী
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদী আদালত প্রাঙ্গণে মামলার বাদী সাংবাদিককে প্রাণ নাশের হুমকী জনার্কীণ আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে প্রাননাশের হুমকীর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । তাৎক্ষণিক বাদী আদালতের কক্ষে প্রবেশ করে বিচারক’কে হুমকীর বিষয়টি অবহিত করেন গত বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুরা নরসিংদী আদালত প্রাঙ্গনে বাদী ˆদৈনিক নরসিংদীর বানী পত্রিকার সম্পাদক ও নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো: ফারুক মিয়াকে হুমকী দেয় মামলার আসামীগণ খোজ নিয়ে জানা যায়, প্রতারনার মাধ্যমে সাংবাদিক ফারুক মিয়ার পৈত্রিক ভোগদখলীয় জমি বিক্রি করে দেয়ায় আসামীদের বিরুদ্ধে তিনি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং: সি আর ১১০/২৫ উক্ত মামলায় নরসিংদী সিআইডি পুলিশ তদন্ত শেষে আসামী মোস্তফা মোমেন, মোস্তফা হেলাল উদ্দিন, মোস্তফা মোসাদ্দেক, মোস্তফা দিলকী তামান্না, মোস্তফা জাবেদ কামাল রিয়াদ, ফাইজিয়া বিলকিস, আফরোজা বিলকিস, মাহবুবা বিলকিস ও মো: জসিম উদ্দিন এর বিরুদ্ধে ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় আদালতে চার্জসিট দাখিল করেন। এ মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলে আদালতে হাজির হয়ে জাবেদ কামাল রিয়াদ ব্যাতিত অন্যান্য আসামীগণ জামিন প্রাপ্ত হন। গতকাল বৃহস্পতিবার ছিলো বাদী ও আসামীদের আদালতে নির্ধারিত হাজিরার দিন। এ দিন আসামী আফরোজা বিলকিস ও জাবেদ কামাল রিয়াদ আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মামলার বাদী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরা শেষে আদালত কক্ষ থেকে বের হয়েই আসামীগণ বাদীকে ও তার বাপ-মাকে উচ্চসুরে গালিগালাজ করতে থাকে।এক পর্যায়ে আসামীগণ বাদীকে মামলা তুলে না নিলে খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্যে হুমকী দেয়| আসামীরা বাদীদের প্রতি মারমুখী হয়ে এগিয়ে আসলে প্রানভয়ে বাদী আদালত কক্ষে ঢুকে যায়। এসময় বাদী চলমান আদালতের বিচারক’কে হুমকীর বিষয়টি অবহিত করেন। বাদী সাংবাদিক ফারুক মিয়া বলেন, মামলা দায়েরের পর থেকে আসামীদের অব্যাহত প্রাননাশ ও মামলা তুলে নেয়ার হুমকীর মুখে আমি প্রায় এক বছর যাবৎ বাড়ীতে যেতে পারছিনা। আসামী পক্ষ প্রভাবশালী ও দাঙ্গাবাজ তাদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি, খুনের একাধিক মামলা রয়েছে।তাদের অব্যাহত হুমকীর মুখে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে আদালতে আসামীদের হুমকীর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন মামলার বাদী| |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
