|
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, সেনা অভিযানে অস্ত্র ও ২৭৪ রাউন্ড গুলি উদ্ধার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() পানছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, সেনা অভিযানে অস্ত্র ও ২৭৪ রাউন্ড গুলি উদ্ধার বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সেনাবাহিনী জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি বিশেষ সেনা টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গেছে। এ সময় সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা অবস্থান নিলে সশস্ত্ররা দ্রুত এলাকা ত্যাগ করে পাহাড়ের ভেতরে সরে যায়। তবে এ ঘটনায় কোনো সেনা সদস্য হতাহত হননি। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড তাজা গুলি, দুটি এফসিসি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “খাগড়াছড়ি জোন এলাকায় সশস্ত্র সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়— এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, পাহাড়ে সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত সেনা টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
পাইকগাছায় ছাত্রীকে যৌন নিপিড়কের ঘটনায় শিক্ষককে বরখাস্ত ,আনন্দ মিছিল
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
