ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে প্রি-হজ কার্যক্রম সম্পন্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 May, 2026, 5:44 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে প্রি-হজ কার্যক্রম সম্পন্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে প্রি-হজ কার্যক্রম সম্পন্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৬ সালের পবিত্র হজ উপলক্ষে পরিচালিত প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। বৃহস্পতিবার ২১ মে, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শেষ হজ ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিজি-৩৩৫ নম্বর ফ্লাইটে ২১৫ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে শেষ প্রি-হজ ফ্লাইটটি। এর মধ্য দিয়ে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলো।

এর আগে গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান “হজ ফ্লাইট-২০২৬” উদ্বোধনের মাধ্যমে এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

বিমান সূত্র জানায়, এ বছর ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। এছাড়া সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য সেবাও সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

হজযাত্রীদের সেবায় এবার বিশেষ উদ্যোগও নেয় সংস্থাটি। এসিআই লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় যাত্রীদের মধ্যে বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, এই বৃহৎ জাতীয় কার্যক্রম সফল করতে সংস্থাটির সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মাধ্যমে জাতীয় এয়ারলাইন্স হিসেবে তারা আবারও সক্ষমতার পরিচয় দিয়েছে।

হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status