ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গাবালীতে জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Thursday, 21 May, 2026, 5:31 PM

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প”-এর আওতায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। তেঁতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার এবং প্রান্তিক জেলেদের সহায়তা দিতেই ২০২৫-২০২৬ অর্থবছরে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
‎খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেজে ছিল ১২ কেজি আটা, ১০ লিটার তেল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু এবং ৮ কেজি মসুর ডাল।
‎সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলে পরিবারগুলো। তারা বলেন, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। সরকারি নিষেধাজ্ঞা মেনে ইলিশ সংরক্ষণ কার্যক্রমে অংশ নিতে এ ধরনের সহায়তা আরও উৎসাহ জোগাবে বলেও জানান তারা।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম মজুমদার।

‎তিনি বলেন, ইলিশ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এ সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জেলেদের সাময়িক কষ্ট লাঘব এবং অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর করতে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জেলেদের সরকারি নির্দেশনা মেনে ইলিশ সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানান।
‎এ সময় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status