|
মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে ম্যালোডি
নতুন সময় ডেস্ক
|
![]() মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে ম্যালোডি এরপর দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং গাড়িতে চড়ে রোম শহর পরিদর্শন করেন। নৈশভোজের পর তারা যান রোমের ঐতিহাসিক কলোসিয়ামে। নৈশালোকে ঝলমলে কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি চমৎকার সেলফি (Colosseum Selfie) তুলে মেলোনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, রোমে স্বাগত বন্ধু। অন্যদিকে মোদিও এই সফরের একাধিক ছবি শেয়ার করে জানান, প্রথমদিনেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। তিনি লিখেন, আমরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি। আজকের বৈঠকের জন্য আমি অপেক্ষা করছি, যেখানে ভারত-ইতালি বন্ধুত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। এ ঘটনার পর অনলাইন দুনিয়ায় তাদের সম্পর্ককে ঘিরে ম্যালোডি (Meloni + Modi) হ্যাশট্যাগ আবারও আলোচনায়। বিশ্লেষকদের মতে, এই সাক্ষাৎ ভারত-ইতালি সম্পর্ককে আরও জোরদার করার ইঙ্গিত দেয় এবং বাণিজ্য, কৌশলগত সহযোগিতা ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। এর আগে ২০২৪ সালের জুনে জি-৭ সম্মেলনে অংশ নিতে ইতালি সফর করেছিলেন মোদি। সেই জি-৭ সম্মেলনের সময় মেলোনি মোদীর সঙ্গে একটি সেলফি ও ভিডিও শেয়ার করেছিলেন। ছবিতে দুই নেতাকে হাসিমুখে দেখা যায়। ভিডিওতে তারা ক্যামেরার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মেলোনি বলেন, মেলোডি টিম থেকে হ্যালো। মেলোডি শব্দটি গত বছর মোদী ও মেলোনির বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। সূত্র: এনডিটিভি
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
