|
দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত নিহতের খালাতো ভাই সোহাগ জানান, তিনি মোটরসাইকেলে করে আঞ্জুমান আরাকে নিয়ে নিজ বাড়ি থেকে মুন্সিপুরে নানির বাড়িতে যাচ্ছিলেন। পথে মোক্তারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত একটি অবৈধ লাটাহাম্বারের সঙ্গে আঞ্জুমানের কাঁধে থাকা ব্যাগ জড়িয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দামুড়ুহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আঞ্জুমান আরা নামের এক তরুণীকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
