ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সমুদ্রপথে মিয়ানমারে পাচারকালে ১৭,৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৯
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 14 May, 2026, 10:42 AM

সমুদ্রপথে মিয়ানমারে পাচারকালে ১৭,৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৯

সমুদ্রপথে মিয়ানমারে পাচারকালে ১৭,৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৯

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুইটি নৌ ওয়েল ট্যাংকার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার  রাতে কর্ণফুলী চ্যানেল সংলগ্ন দক্ষিণ পতেঙ্গার লাল বয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মহিউদ্দিন (৪৩), সাইফুল ইসলাম (৪১), মো. আয়াতুল কুরসী (২৫), মো. ফয়সাল (২৯), মো. হাসিবুল (৩২), মো. ইব্রাহিম (৫২), হারেছ মিয়া (৫৭), সাইফুল (৩৪) ও সাইফুল ইসলাম (৪২)।

এছাড়া পলাতক আসামিরা হলেন জায়েদ মিয়া, তৈয়ব আলী, জাফর ইকবাল, মো. অলি, নজরুল ইসলাম ও আবু শাহাদাত সায়েম।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুটি নৌ ট্যাংকারে অভিযান চালানো হয়। এসময় একটি ট্যাংকার থেকে ৩ হাজার ৪০০ লিটার এবং অন্যটি থেকে ১৪ হাজার লিটারসহ মোট ১৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

উদ্ধারকৃত ডিজেলের আনুমানিক মূল্য ২০ লাখ ১ হাজার টাকা এবং জব্দকৃত দুইটি নৌ ওয়েল ট্যাংকারের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, পলাতক মূলহোতাদের নির্দেশে ডিজেলগুলো সমুদ্রপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status