ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা ১৮৪ মি:মি বৃষ্টিপাত রেকর্ড
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 5:59 PM

কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা ১৮৪ মি:মি বৃষ্টিপাত রেকর্ড

কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা ১৮৪ মি:মি বৃষ্টিপাত রেকর্ড

কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার ভিতর দিয়ে বয়ে যাওয়া প্রত্যেকটি নদ- নদী ও বিভিন্ন জলাশয় পানিতে টইটম্বুর হয়েছে। উজান থেকে নেমে আসা এবং মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টির কারণে নদ- নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী সকল নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জেলা- উপজেলা শহরের পানি আটকে পড়ায় সড়ক পথে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যোগাযোগ চরম আকার ধারণ করেছে।

আজ ১৩ মে বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রাজারহাট অফিসের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা একদিনে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। 

কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা ১৮৪ মি:মি বৃষ্টিপাত রেকর্ড

কুড়িগ্রামে ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা ১৮৪ মি:মি বৃষ্টিপাত রেকর্ড

অবিরাম বর্ষণে জেলার নিম্নাঞ্চল ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় ঘরবাড়ি ও ফসলি জমিতেও পানি জমেছে। বিশেষ করে আমন বীজতলা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

জেলা শহরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে ভয়াবহ জলবদ্ধতা, যাতায়াতের  বেশিরভাগ রাস্তাগুলোতে পানি আটকে থাকায় মানুষজনের মাঝে বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। এতে খেটে খাওয়া মানুষ ও দিনমজুররা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।

আবহাওয়া অফিস জানিয়েছে, উজান থেকে নেমে আসা পানি ও মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status