|
পত্নীতলায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয়
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী বিদ্যালয় সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়,বর্তমানে ১৭১ জন শিক্ষার্থী, ৮ জন শিক্ষিকা,১৩ জন শিক্ষিক সহায়ক,২ জন গাড়ী চালক,ও ১ জন নিশ্যপ্রহরী রয়েছে।শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।পাঠদান করার পাশাপাশি শিক্ষার্থীদের টিফিন ও শিক্ষা উপকরণ দেওয়া হয় ।এসব কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর উন্নয়ন ও সুরক্ষার ক্ষেত্রে সমগ্র দেশের মধ্যে ১ম স্থান অর্জন করেন। বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর ফারহান এর মা ইয়াসমিন বলেন, এই বিদ্যালয়টি হওয়ার কারণে আমার সন্তান লেখা পড়ার সুযোগ পাচ্ছে।শিক্ষিকাগণ মাতৃস্নেহের পাঠদান করান। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রকিবা মোস্তারী বলেন,বিনাবেতনে ১০ বছর যাবৎ শিক্ষকতা করছি।আমার প্রতিদিন বিদ্যালয়ে আসার জন্য ৪০ টাকা ভাড়া লাগে। প্রধান শিক্ষক আখিঁ আকতার বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ হতে পারে। এমন চিন্তা থেকে বিনা বেতনে পাঠদান করছি।উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা গত রোববার বিদ্যালয়টি পরিদর্শন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
