|
সেনবাগে ওভারটেক করতে গিয়েএক ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা দুজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনবাগে ওভারটেক করতে গিয়েএক ট্রাকের পেছনে আরেকটির ধাক্কা দুজনের মৃত্যু নিহত ব্যক্তিরা হলেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নেছারাবাদ গ্রামের আবদুর রবের ছেলে ট্রাকচালক মো. আল আমীন (৩৯) ও বরিশাল সদর উপজেলার কাশিপুর গ্রামের নার্সারি ব্যবসায়ী মো. ফয়সাল হাওলাদার (২৫)। আজ বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিমেন্টবোঝাই একটি ট্রাক নোয়াখালী থেকে ফেনীর দিকে যাচ্ছিল। এ সময় এ ট্রাকের পেছনে নার্সারির চারা বহনকারী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। চারা বহনকারী ট্রাকটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে এ ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।ট্রাকটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর চারাবাহী ট্রাকের ভেতরে চালক আল আমীন ও যাত্রী ফয়সাল হাওলাদার গুরুতর আহত অবস্থায় আটকা পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরেক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনিও চারাবাহী ট্রাকের যাত্রী ছিলেন। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নীল চন্দ্র দাশ বলেন, সম্ভবত পেছনের ট্রাকটি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
