|
নববর্ষ উপলক্ষ্যে বাকৃবিতে 'আমার ফ্যাকাল্টিই সেরা' শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() নববর্ষ উপলক্ষ্যে বাকৃবিতে 'আমার ফ্যাকাল্টিই সেরা' শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে একজন করে শিক্ষার্থীরা এই বিতর্ক যুদ্ধে অংশগ্রহণ করেন। বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় ছিল 'আমার ফ্যাকাল্টিই সেরা'। রম্যরস ও বিনোদনে ভরা এই বিতর্কে প্রতিটি অনুষদের বিতার্কিকরা অত্যন্ত চাতুর্যের সাথে নিজ নিজ অনুষদের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন এবং হাস্যরসের মাধ্যমে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করেন। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। তিনি বিতার্কিকদের সৃজনশীলতা ও উপস্থাপনার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এর আগে বিকালে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। সেখানে ছিল গান ও বই পাঠের আয়োজন। বইপাঠের মাধ্যমে দর্শনার্থীদের গাছ উপহার প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য ভিন্ন রকম বিনোদনের আয়োজন করতেই এমন উদ্যোগ, জানান আয়োজকেরা। ![]() নববর্ষ উপলক্ষ্যে বাকৃবিতে 'আমার ফ্যাকাল্টিই সেরা' শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত তিনি আরও বলেন, বৈশাখ উপলক্ষে ক্যাম্পাসে অনেক দর্শনার্থীদের আগমন হয়। পাশা আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্যও ভিন্ন রকম বিনোদনের চিন্তা থেকে আজকের আয়োজন। বাকৃবির শিক্ষার্থীদের কাছে নিজ নিজ অনুষদের শ্রেষ্ঠত্বের দাবি জানিয়ে বছর জুড়ে বন্ধুদের আড্ডার অতি স্বাভাবিক বিতর্কের বিষয় থাকে এটি। আমরা সেটিকে আরও বিনোদনমূলক করে তুলতে চেষ্টা করেছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
