|
ক্রাউন প্লাজা ঢাকায় বৈশাখী মেলা ও খাদ্য উৎসব ‘এসো হে বৈশাখ’
নতুন সময় ডেস্ক
|
![]() ক্রাউন প্লাজা ঢাকায় বৈশাখী মেলা ও খাদ্য উৎসব ‘এসো হে বৈশাখ’ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো হোটেল প্রাঙ্গণ সেজে উঠবে বৈশাখী আমেজে। সব বয়সী মানুষের আনন্দ উদযাপনের জন্য এখানে থাকছে চমৎকার সব ব্যবস্থা। পরিবার নিয়ে দর্শনার্থীরা নাগরদোলা ও চু-চু ট্রেনের রাইড উপভোগ করতে পারবেন। বাচ্চাদের জন্য থাকছে জাম্পিং ক্যাসেল, বাবল হাউস, ক্যারোজেল এবং বেলুন শ্যুটিং। মেলার আনন্দ আরও বাড়িয়ে তুলবে পুরনো দিনের বায়োস্কোপ, পুতুলনাচ, জাদুর আসর এবং লোকগানের সরাসরি পরিবেশনা। দর্শনার্থীরা চাইলে ক্রিয়েটিভ কর্নারগুলো থেকে আলপনা, ফেস পেইন্টিং বা মেহেদি দিয়ে সাজতে পারবেন। পাশাপাশি মেলার স্টলগুলোতে পাওয়া যাবে মজাদার সব বৈশাখী খাবার। উৎসবের পূর্ণতা দিতে থাকছে বিশেষ বুফে ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন ‘ঢাকাইয়া রসনা বিলাস’। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের অনুপ্রেরণায় সাজানো হয়েছে মেন্যু; থাকছে সরিষা ইলিশ, ইলিশ পোলাও, ঐতিহ্যবাহী কাচ্চি, কাবাব এবং কাঠি রোলের মতো সব খাবার। মিষ্টিমুখ করার জন্য থাকছে নকশি পিঠা, ভাপা পিঠা, গুড়ের রসগোল্লাসহ আরও অনেক কিছু। আর খাওয়া শেষে চমক হিসেবে থাকছে বিশেষ 'আগুন পান'। উৎসবকে আরও আকর্ষণীয় করতে নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডে থাকছে বিশেষ ‘১টি কিনলে ৩টি ফ্রি’ অফার। আয়োজনটি সম্পর্কে ক্রাউন প্লাজা-এর জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, এসো হে বৈশাখ-এর মতো দেশীয় উৎসবের মাধ্যমে আমরা স্থানীয় মানুষদের আরও আপন করে নিতে চাই। আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের সেবার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও দেশের মানুষের আবেগকে সমান গুরুত্ব দেওয়া। আয়োজনটি আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যেরই এক বাস্তব প্রতিফলন। এই বর্ণিল উৎসব আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া, এয়ার অ্যাস্ট্রা, স্ন্যাপঅ্যান্ডকিপ, সেভেনআপ, বেলিসিমো এবং টিঙ্কারস টি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
