|
বাংলাদেশের ওয়ানডে দলে প্রথমবার জুয়াইরিয়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশের ওয়ানডে দলে প্রথমবার জুয়াইরিয়া তিন ম্যাচের এই সিরিজটি আগামী ২০ এপ্রিল শুরু হবে। বাকি ম্যাচ দুটি যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। জুয়াইরিয়া এর আগে চলতি বছরের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে, ২০১৯ সালের পর এই প্রথম ওয়ানডে দলে ফিরেছেন শারমিন সুলতানা। ১৫ সদস্যের এই দলটিকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাহিদা আক্তার। দলে স্ট্যান্ড-বাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তানজিম তানজেহারকে। বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
