|
জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেখ মতিউর রহমান
নতুন সময় প্রতিবেদক
|
![]() জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেখ মতিউর রহমান সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি কাজী ফাহাদ। ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার শেখ মতিউর রহমান বলেন, সংগঠনের সম্মানিত ভোটারদের সুচিন্তিত রায়ের জন্য তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতে তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করবেন বলেও তিনি জানান। তিনি আরও বলেন, জেসিআই বাংলাদেশের প্ল্যাটফর্ম তরুণদের জন্য একটি কার্যকর নেতৃত্ব তৈরির ক্ষেত্র। এই সংগঠনের মাধ্যমে তরুণরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত। বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সদস্য সংখ্যা দুই লক্ষাধিক। বাংলাদেশে জেসিআই-এর ৪৪টি মনোনীত স্থানীয় সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। এসব সংগঠনের মাধ্যমে তরুণদের দক্ষতা, জ্ঞান ও নেতৃত্বের বিকাশ ঘটানো হয়। ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক উদ্যোগ এবং নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেসিআই বাংলাদেশ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
