ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২৬ চৈত্র ১৪৩২
সংশয় নিয়েই পাকিস্তানের পথে ইরানের প্রতিনিধিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 3:27 PM

সংশয় নিয়েই পাকিস্তানের পথে ইরানের প্রতিনিধিরা

সংশয় নিয়েই পাকিস্তানের পথে ইরানের প্রতিনিধিরা

ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন ইরানের প্রতিনিধিরা। তবে এ আলোচনা নিয়ে দেশটির মধ্যে সংশয় রয়েছে।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দাম জানিয়েছেন, আজই একটি ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হবে। 

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।জানা গেছে, শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসবেন ইরানি প্রতিনিধিরা। 

রেজা আমিরি মোঘাদ্দাম বলেন, ‘ইসরায়েলি সরকারের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে কূটনৈতিক উদ্যোগ ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে। এ কারণে ইরানের জনমনে সংশয় থাকলেও আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status