ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২৬ চৈত্র ১৪৩২
কেন্দ্রে যাচ্ছে শেরপুর-৩ আসনের ভোটের সরঞ্জাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 5:56 PM

কেন্দ্রে যাচ্ছে শেরপুর-৩ আসনের ভোটের সরঞ্জাম

কেন্দ্রে যাচ্ছে শেরপুর-৩ আসনের ভোটের সরঞ্জাম

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলায় ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করছে উপজেলা নির্বাচন অফিস।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বর থেকে ভোটের বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময় অনুযায়ী ভোটকেন্দ্রগুলোতে সন্ধ্যার মধ্যেই ব্যালটবক্স পৌঁছে যাওয়ার কথা রয়েছে।

সরেজমিন দেখা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও আনসার সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তারা নিজ নিজ সরঞ্জাম গ্রহণের অপেক্ষায় রয়েছেন।

আগামীকাল এ উপজেলায় ২ লাখ ৫২ হাজার ৬০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে নির্বাচন হলেও জামায়াতের প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামীকাল ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status