|
মানহানির মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন সাংবাদিক নেতা মাসুম মিজান
নতুন সময় প্রতিবেদক
|
![]() মানহানির মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন সাংবাদিক নেতা মাসুম মিজান মঙ্গলবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৯ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের লক্ষীবাজার শাখায় ৫০ হাজার টাকার বেশি লেনদেনে জাতীয় পরিচয়পত্রের বাধ্যবাধকতা নিয়ে এক চিকিৎসকের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শাখা ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম সুমন পরিস্থিতি সামাল দিতে গেলে উত্তেজনা বাড়ে এবং শাখার কার্যক্রম প্রায় ৩০ মিনিট ব্যাহত হয়। পরবর্তীতে ঘটনাটিকে শ্লীলতাহানির অভিযোগ হিসেবে তুলে ধরে সংশ্লিষ্ট চিকিৎসক ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তবে ব্যাংকের তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে অভিযোগটি অসত্য বলে উল্লেখ করা হয়। এ ঘটনা নিয়ে প্রকাশিত একটি ডকুমেন্টারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সংশ্লিষ্ট চিকিৎসক সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদনে ঘটনার বর্ণনায় প্রকৃত চিত্র তুলে ধরা হলেও চূড়ান্ত মতামতে পরস্পরবিরোধী অবস্থান দেখা যায়। সমন জারির পর নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে জামিন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করায় সাংবাদিক মো. মিজানুর রহমান (মাসুম মিজান)-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছিল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বরিশাল প্রেসক্লাব। সংগঠনগুলো বলছে, তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করায় একজন সাংবাদিককে মামলার আসামি করা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এতে গণমাধ্যমকর্মীদের ওপর অযাচিত চাপ ও ভয়ভীতি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
