ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
কৃষকের ভাগ্য উন্নয়নে ও নিরাপত্তায় বিএনপি সরকার বদ্ধপরিকর -আমিরুল ইসলাম খান আলীম এমপি
মো. সিয়াম হোসেন, বেলকুচি
প্রকাশ: Sunday, 5 April, 2026, 8:58 PM

কৃষকের ভাগ্য উন্নয়নে ও নিরাপত্তায় বিএনপি সরকার বদ্ধপরিকর -আমিরুল ইসলাম খান আলীম এমপি

কৃষকের ভাগ্য উন্নয়নে ও নিরাপত্তায় বিএনপি সরকার বদ্ধপরিকর -আমিরুল ইসলাম খান আলীম এমপি

বেলকুচি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে তিল,পাট ও আউশ ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ -৫ আসনের এমপি এ কথা বলেন। তিনি আরো বলেন বিএনপি সরকার ক্ষমতায় যেতে না যেতেই ১২ লক্ষ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে এবং আগামী ১লা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ করা হবে। যার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে ও স্বল্প মূল্যে বীজ, সার , কীটনাশক ও অন্যান্য উপকরণ দেওয়া হবে।
তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন আপনাদের যে কোন সমস্যা আমাদের দলের নেতাকর্মীদের ও আমাকে জানাতে পারেন। আমি কৃষকদের ভাগ্য উন্নয়নে সবোর্চ্চ সহযোগিতা করবো।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন বিএনপি সরকার মাত্র কিছুদিন যাবত সরকার গঠন করেছে। সরকার গঠনের করার পর থেকেই কৃষকদের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১লা বৈশাখ থেকে কৃষি কার্ড বিতরণ করবে সরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর। তিনি জানান খরিফ-২ /২০২৫-২০২৬ মৌসুমে ২০০ জনকে ৫ কেজি করে বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি গ্ৰীষ্মকালীন তিল ২০০ জনকে ১কেজি করে বীজ ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি এবং তোষাপাট ২৫০ জনকে ১কেজি করে বীজ ৫ কেজি করে ডিএপি ৫ কেজি এমওপি বিতরণ করা হবে।এসময়  বেলকুচি উপজেলার বিএনপি নেতারা সহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status