ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
দোকান ও মার্কেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 April, 2026, 3:56 PM

দোকান ও মার্কেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ল

দোকান ও মার্কেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ল

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এখন থেকে শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

রবিবার (৫ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী তিন মাসের চাহিদা মেটাতে জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এপ্রিল মাসের চাহিদা পূরণের মতো পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ইতিবাচক বলে জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকার আশা করছে, যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে সুযোগ দেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status