ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
গলাচিপায় জমি জবরদখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 April, 2026, 12:40 PM

গলাচিপায় জমি জবরদখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

গলাচিপায় জমি জবরদখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ১২ একর ৭০ শতাংশ জমি ভূমি দস্যু কর্তৃক জবরদখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে ফরমান মৃধার ওয়ারিশগনের অংশ গ্রহণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার রতনদী তালতলীর ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফরমান মৃধার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ওয়ারিশগণের পক্ষে লিখিত বক্তব্যে রতনদী তালতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম প্রিন্স অভিযোগে জানান, ফরমান মৃধা ও আরমান মৃধার উভয়ের ওয়ারিশগণ তাদের পূর্বপুরুষদের প্রায় ১২একর ৭০ শতাংশ সম্পত্তির বৈধ মালিক। তবে সিএস ও আর এস রেকর্ডীয় তা এস এ তে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। 

পরবর্তীতে তথ্য গোপন করে আরমান মৃধার ওয়ারিশ মো. শহিদুল একাধিক বন্দোবস্ত প্রস্তাব দিয়ে তা বন্দোবস্ত নেন। বিষয়টি জানার পর ১৯৮৮ সালের ২৬ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্দোবস্ত বাতিল করলেও অভিযুক্ত পক্ষ শহীদ মেম্বার ভুয়া রায়ের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে জমি জবরদখল করে ভোগদখল করে আসছে বলে দাবি করা হয়।

আরমান মৃধার ওয়ারিশ সেকান্দার হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম—যিনি রতনদী তালতলী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি—তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই সম্পত্তি দখলে রেখেছেন। তার বড় ছেলে রতনদী তালতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রবিন মাহমুদ সুহাদ, সরোয়ার হাওলাদার, শাহিন ভুট্টোসহ পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন সময় হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটিয়ে জমি ভোগদখল করে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১৮ সাল থেকে ওয়ারিশগণ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ শুরু করেন। ২০২৫ তাদের সকল বৈধ কাগজপত্র পাওয়ার  পরবর্তীতে জমির বৈধতা যাচাই ও দখল বুঝে নিতে গেলে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।

উল্লেখিত মামলাগুলোর মধ্যে রয়েছে—সিআর ১৬৫/২৫, ০৫/২৬ এবং ৮৯/২৫। এসব মিথ্যা মামলার কারণে ওয়ারিশদের কয়েকজনকে একাধিকবার কারাভোগ করতে হয়েছে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তর ও আদালতে আরও মামলা দায়ের করা হয় বলে দাবি করা হয়।

ভুক্তভোগীরা এসব মিথ্যা মামলা প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত মালিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, মো. শানু হাং, ফোরকান হাং, শাহাদাত হাং, ইব্রাহিম হাং, ফাহিম হাং আলাউদ্দিন হাং, জসিম হাং, ফারুক হা, সাকিব হাওলাদারসহ ফরমান মৃধার ওয়ারিশগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status