|
এটা হয়তো আমার শেষ ছবি, বলেছিলেন রাহুল
নতুন সময় ডেস্ক
|
![]() এটা হয়তো আমার শেষ ছবি, বলেছিলেন রাহুল সৌভিক দে পরিচালিত এই ছবিতে রাহুলের সঙ্গে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, শ্রীমা ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র ও দেবরাজ ভট্টাচার্য। ছবিটির কাজ সম্প্রতি শেষ হয়েছে। এ ছবিতে রাহুলের সঙ্গে শেষ সময়ের স্মৃতি শেয়ার করেছেন পরিচালক। সেখানেই তিনি জানিয়েছিলেন, এটাই হয়তো তাঁর শেষ ছবি। রাহুলের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিচালক সৌভিক দে বলেন, ‘একেবারেই অপ্রত্যাশিতভাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে হারালাম আমরা। বিশ্বাস করা কঠিন। কিছুদিন আগেও একসঙ্গে কাজ করেছি, গল্প করেছি, হাসি-ঠাট্টা করেছি, আর আজ তিনি নেই। এই হঠাৎ চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না।’ সৌভিক দে আরও বলেন, ‘রাহুল দা শুধু একজন অসাধারণ অভিনেতা ছিলেন না, দারুণ একজন মানুষও ছিলেন। সেটে তাঁর উপস্থিতি আলাদা এনার্জি নিয়ে আসত। তাঁর নিষ্ঠা, তাঁর অভিনয়ের গভীরতা—সবকিছুই আমার এই ছবির প্রতিটি ফ্রেমে থেকে যাবে। ব্যক্তিগতভাবে আমি একজন সহযোদ্ধা ও পথপ্রদর্শককে হারালাম।’ রাহুলের সঙ্গে শেষ স্মৃতি নিয়ে সবশেষ পরিচালক বলেন, ‘সবচেয়ে কষ্টের জায়গাটা হলো—এই ছবিটা নিয়ে ওর আলাদা ভালোবাসা ছিল। ডাবিংয়ের সময় মজা করে বলেছিলেন, এটা হয়তো আমার শেষ ছবি। তখন আমরা কেউই কথাটার গভীরতা বুঝতে পারিনি। আজ সেই কথাটাই বারবার কানে বাজছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
