ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লরিভর্তি তেল আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 March, 2026, 11:14 AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লরিভর্তি তেল আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লরিভর্তি তেল আটক

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল ব্যারেলে নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।

খাদিমপুর থেকে কয়রাডাঙ্গা  রাস্তায় সোমবার  রাত (৩০ মার্চ) তিনটার দিকে খালাস করা হচ্ছিল বিপুল পরিমাণ পেট্রোল। ট্যাংক লরি থেকে ড্রামে বোঝাই করে তোলা হয়েছিল ট্রাক্টরের ট্রলিতে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়েছে। মোট আটটি ব্যারেলে ১৭০০ লিটার পেট্রোল আছে বলে জানা গেছে। চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় থেকে তেলবাহী গাড়িটি খাদিমপুর এলাকায় যায় বলে পুলিশ জানিয়েছে।

আটক হওয়া তেলের মধ্যে আটটি ব্যারেলে আছে প্রায় সতেরশ লিটার পেট্রোল আর ট্যাংক লরিতে রয়েছে আরো ৭৪০০ লিটার তেল।

বিষয়টি সত্যতার নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) বানী ঈসরায়ল বলেন,  আটক তেলভর্তি ট্যাংকলরিটি এখন থানায় রয়েছে।  এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status