|
না না ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() না না ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ গত ২৬শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মহোৎসবের শুভ অধিবাস কীর্তন আরম্ভ হয়। অধিবাস কীর্তন পরিবেশন করবেন চন্দনাইশ শ্রীপাদ কাঁশি চাঁন ক্ষ্যাপা গোস্বামী সেবাশ্রমের অধ্যক্ষ মাধব বন্ধু দাস। ২৭শে মার্চ রোজ শুক্রবার ভোর সকালে তারেকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ আরম্ভ হয়। ঐ দিন সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ,দুপুরে সনাতন ধর্ম মহাসম্মেলন,অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ![]() না না ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে যন্ত্রসংগীত পরিচালনা করেন বিশিষ্ট কিবোর্ড বাদক ও সংগীতশিল্পী শ্রী লিটু দে,অনুষ্ঠানে শ্রী শ্রী নামসুধা পরিবেশনা করেন বিশিষ্ট কীর্ত্তনীয়া দল,শ্রী মহানাম সম্প্রদায় ও শ্রী জগদানন্দ সম্প্রদায় (চট্রগ্রাম) শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় (গোপালগঞ্জ)শ্রী জয় বাবা লোকনাথ সম্প্রদায় (নেত্রকোনা)। দু-দিন ব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে আশা ভক্তরা অন্ন প্রসাদ গ্রহণ করেন। ২৮ শে মার্চ ভোর সকালে হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে মহানামযজ্ঞ মহোৎসবের পূর্ণাহুতি হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
