ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মিরপুরে কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন মিথুনের ঈদ শুভেচ্ছা বিনিময়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 12:32 PM

মিরপুরে কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন মিথুনের ঈদ শুভেচ্ছা বিনিময়

মিরপুরে কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন মিথুনের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মীর ইমরান হোসেন মিথুন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে তিনি ২নং ওয়ার্ডের অন্তর্গত মুড়াপাড়া ক্যাম্প, কুর্মিটোলা ক্যাম্প, কালাপানি স্কুল ক্যাম্প, বেগুনটিলা বস্তি ও নিউ কুর্মিটোলা ক্যাম্প এলাকায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মীর ইমরান হোসেন মিথুন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে মিথুন প্রতিটি এলাকায় সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন; বিশেষ করে ক্যাম্প ও বস্তি এলাকার নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান।


শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মীর ইমরান হোসেন মিথুন বলেন, ‘আমি এই মাটির সন্তান। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকাই আমার মূল লক্ষ্য। পবিত্র ঈদ আমাদের ভ্রাতৃত্ব ও সমতার শিক্ষা দেয়। সেই শিক্ষার আলোকেই আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এই ২নং ওয়ার্ডকে একটি আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং অবহেলিত ক্যাম্পবাসীর অধিকার আদায়ে আমি অতীতেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন থাকলে আমরা একটি বৈষম্যহীন সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারব। এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status