ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধি উঠে তরুণের আত্মহত্যার চেষ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 March, 2026, 11:56 PM

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধি উঠে তরুণের আত্মহত্যার চেষ্টা

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধি উঠে তরুণের আত্মহত্যার চেষ্টা

ঈদের দিন রাজধানীর জিয়া উদ্যানে এক তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে উঠে যান তিনি। এরপর ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষত-বিক্ষত করেন।

শনিবার (২১ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর যুবক গড়াগড়ি দিচ্ছেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনেহেঁচড়ে বাইরে নিয়ে যান।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ গণমাধ্যমকে জানান, ওই তরুণ জিয়া উদ্যানে ঘুরতে এসে সমাধির ওপর ওঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে চেয়েছিলেন। পরে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ এগিয়ে তাকে উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status