ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বগুড়ায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে ঈদ উপহার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 6:49 PM

বগুড়ায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে ঈদ উপহার বিতরণ

বগুড়ায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারে ঈদ উপহার বিতরণ

বগুড়ায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

এ সময় তাদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।


বুধবার (১৮ মার্চ) বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তিনি বীর পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং আইজিপি প্রেরিত শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কর্তব্যরত অবস্থায় শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তাদের পরিবারের কল্যাণে বগুড়া জেলা পুলিশ সবসময় সহমর্মিতার সাথে পাশে থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এসব বীর সদস্যদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হোসাইন মুহাম্মদ রায়হানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status