|
আমি সরকার থেকে যা পাব, আপনারা পাই পাই করে বুঝে নেবেন -এমপি এস এম জাহাঙ্গীর
নতুন সময় প্রতিবেদক
|
![]() আমি সরকার থেকে যা পাব, আপনারা পাই পাই করে বুঝে নেবেন -এমপি এস এম জাহাঙ্গীর আজ ১৮ মার্চ ২০২৬, বুধবার বেলা ১১টায় রাজধানীর উত্তরার নওয়াব সলিমুল্লাহ স্কুল ভবনের চতুর্থ তলায় পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, এদিন ৩৩৩টি পরিবারের মাঝে মোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য পরিবারগুলোকেও সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, যার আওতায় দেশের সকল পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। এস এম জাহাঙ্গীর বলেন, যারা সামর্থ্যবান তারা এই কার্ড থেকে কোনো অর্থ নেবে না, আর যারা গরিব তারা এই সুবিধা পাবে। তবে সবারই ফ্যামিলি কার্ড থাকবে। এছাড়া কৃষকদের জন্য আলাদা কার্ড ও সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি'র বিভিন্ন নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
