কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 March, 2026, 4:56 PM
কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত
কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সোমবার কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে ক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও বণিক সমিতির সদস্য সচিব শেখ আনোয়ারুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার, প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, কেকেএসপি'র সদস্য সচিব মহাসিন খান, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ দত্ত। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংকার শেখ আব্দুর রশিদ, সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম এমদাদ, সিনিয়র সাংবাদিক জি এম হেদায়েত আলী টুকু, অ্যাড: আব্দুল জলিল,ব্যাংক কর্মকর্তা দেবাশীষ দে, বিশিষ্ট ব্যবসায়ী ছুরমান গাজী, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ বিশ্বাস, সিনিয়র সাংবাদিক জি এম মোস্তাক আহমেদ, মিলন দাশ, সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম, পলাশ মজুমদার, আব্দুল কুদ্দুস খান, আব্দুল জলিল বিশ্বাস, আসাদুল মালী, এম আজিজুর রহমান, জি এম রফিকুল ইসলাম, কিশোর কুমার দাশ, কমলেশ মন্ডল, মানোয়ার হোসেন সিকদার, খায়রুজ্জামান খান প্রমুখ।