|
বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে এ কথা বলেন তিনি। এসময় সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আইজিপি বলেন, ঈদকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। এসময় আইজিপি ও ডিএমপি কমিশনার টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
