|
দীঘিনালায় সেনা-ফরেস্ট যৌথ অভিযানে ৯ লাখ টাকার অবৈধ গোল কাঠ জব্দ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালায় সেনা-ফরেস্ট যৌথ অভিযানে ৯ লাখ টাকার অবৈধ গোল কাঠ জব্দ সেনাবাহিনী ও বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামতলী বাঙালি পাড়া সুপারি বাগান এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকে করে অবৈধভাবে কাঠ পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জব্দকৃত কাঠগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। জামতলী বন শুল্ক ও পরীক্ষণ ডেপুটি রেঞ্জার স্টেশন কর্মকর্তা মো. তমিজ উদ্দিন জানান, সেনাবাহিনীর দীঘিনালা জোনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত কাঠ জামতলী ফরেস্ট স্টেশনে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
